ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে: খাদ্যমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী আমরা কখনোই বিএনপির সঙ্গে আ.লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

দুই ভবনের মাঝে আটকে ছিল দুটি বিড়াল ছানা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বরগুনায় দুই ভবনের মাঝে আটকে থাকা দুটি বিড়াল ছানা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বরগুনা পৌরশহরের কলেজ রোড এলাকার ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে থেকে রোববার (৯ এপ্রিল) দুপুরে ছানা দুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরগুনার কর্মীরা।

স্থানীয়রা জানান, বরগুনা ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে পাশাপাশি দুটি ভবনের মাঝে আটকে পড়ে দুটি বিড়াল ছানা। পরে গতকাল সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটিয়ার নজরে আসে। এরপর বাড়ির মালিককে জানানো হয়। দুই ভবনের মাঝে মাত্র ৩-৪ ইঞ্চি জায়গা থাকায় বহুবার চেষ্টা করেও ছানা দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে বণ্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবিকে জানানো হয়। তিনি রাতেই উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট করেন।

এরপর আজ সকালে এনিম্যাল লাভারস বরগুনার কর্মী সুনাম দেবনাথ, সাগর কর্মকার, আরিফ রহমান, বেলাল, বিপুলসহ বেশ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান হোসনেয়ারা ছবি। তারা সবাই মিলে বিড়াল ছানা দুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধারে সক্ষম হননি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে পৌঁছে। একটি ভবনের দেয়াল কেটে বিড়াল ছানা দুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন তারা। এতে স্বস্তি ফিরেছে প্রাণীপ্রেমী ও স্থানীয়দের মাঝে।
বন্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের সমন্বয়ক হোসনেয়ারা ছবি বলেন, গতকাল রাতে ফারজানা কেয়া নামে একজন ফোন করে বিষয়টি জানান আমাকে। আমি সঙ্গে সঙ্গে ছানা দুটি উদ্ধারে সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করি। এরপর আজ সকালে প্রাণীপ্রেমী সুনাম দেবনাথসহ কয়েকজন মিলে ছানা দুটিকে উদ্ধার করতে যাই। কিন্তু দুই বিল্ডিংয়ের মাঝে সামান্য ফাঁকা না থাকায় আমরা ওদেরকে উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে দেয়াল কেটে বিড়াল ছানা দুটিকে উদ্ধার করে। ছানা দুটি ২-১ দিন এখানে আটকে ছিল।

প্রাণীপ্রেমী সুনাম দেবনাথ বলেন, সকাল থেকে আমরা ৫-৬ জন মিলে বিড়াল ছানা দুটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু জায়গা না থাকায় কোনোভাবেই আমরা ছানা দুটি পর্যন্ত পৌঁছাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে কল করি, তারা এসে দেয়াল কেটে দুপুরের দিকে ছানা দুটিকে উদ্ধার করে। ছানা দুটি সুস্থ আছে এবং তাদেরকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার টিম লিডার রুহুল আমিন বলেন, বিড়াল ছানা আটকা পড়ার খবর পেয়ে দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দেয়াল কেটে ছানা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই আমরা। এ সময় আমিসহ ফায়ার সার্ভিসের দুজন কর্মী সামান্য আহত হয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

দুই ভবনের মাঝে আটকে ছিল দুটি বিড়াল ছানা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৭:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩