ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

তানোরে ইউপি সদস্যের হাতে যুবক প্রহৃত

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল হাসানের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপির লালপুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম শাহীন। তিনি তানোর পৌরসভার ঠাকুরপুকুর মহল্লার টিটু মন্ডলের পুত্র। এ ঘটনায় শাহীনের মা সাবিনা বেগম বাদি হয়ে হাসান মেম্বারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সম্প্রতি হাসান মেম্বারের নেতৃত্বে সম্পত্তি নিযে বিরোধের জের ধরে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে শাহীনকে ৮ শতক জমি দেয়া হয়। কিন্তু পরিমাপ করে জমি কম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় লালপুর বাজারে শাহীনের সঙ্গে হাসান মেম্বারের দেখা হলে শাহীন বলেন, মেম্বার সাহেব বিচারে কিভাবে জমি দিলেন জমি তো ৮ শতক হচ্ছে না। এ সময় মেম্বার হাসান বলেন, আমি তোর চাকর এই বলেই তাকে মারপিট শুরু করে। শাহীনের চিৎকারে উপস্থিত লোকজন শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে পাঠায়। শাহীন এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে শাহীন বলেন, বাবু চেয়ারম্যানের হুকুমে মেম্বার আবুল হাসান তাকে মারপিট করে ২৮ হাজার টাকা দামের মোবাইল কেড়ে নিয়েছেন।

এবিষয়ে ইউপি সদস্য আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, শাহীন মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। পরে এলাকার একজন ছেলেকে মারপিট করে পালাতে গেলে তারা তাকে কিছু উত্তম মধ্যম দিয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

তানোরে ইউপি সদস্যের হাতে যুবক প্রহৃত

আপডেট সময় ১০:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩