ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব । গতকাল ৭ এপ্রিল বিকালে জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

পৃথক অপর একটি অভিযানে গত ০৭ এপ্রিল রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

আপডেট সময় ০৭:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩