ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইর হাতে ছোট ভাই খুন

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে নিহত ছালেম মুন্সির বাড়ীতে এই ঘটনা ঘটে।

এলাকবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই নসু মুন্সি তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে দাবি নিহতের পরিবারের।

নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, আমার ভাসুরের সাথে আমাদের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে শুক্রবার বিকালে আমাদের বসত ঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য আমার ভাসুর নসু মুন্সি (৬০) ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইনসহ (২০) আরো ৩ জন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন হত্যাকারী নসু মুন্সীসহ ও তার পরিবার।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া জানান, বড় ভাই ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইর হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩