ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ইস্টার্ন রিফাইনারির আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইস্টার্ন রিফাইনারির জিএম (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. রায়হান আহম্মদকে।

আমাদের মাতৃভূমি কে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রসেস সাইটে কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদের ইউনিটগুলো চালু আছে।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ আমাদের মাতৃভূমি কে বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। তবে এতে বড় ধরনের কোনো কিছু হয়নি। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ইস্টার্ন রিফাইনারির আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি

আপডেট সময় ০৩:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২