সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

রাজধানীর মিরপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর আহাম্মেদ খানের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (২৫ মার্চ) এ ঘটনার তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলা এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর আহাম্মেদ খান গত সপ্তাহে মিরপুরে তার বাড়ির সামনে হামলার শিকার হওয়ার খবরটি ঢাকার মার্কিন দূতাবাস অবগত হয়েছে। তারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে আশা করেন।

এদিকে এ ঘটনায় শুক্রবার মিরপুর মডেল থানায় চারজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন মাহিনুর আহাম্মেদ খান।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ মার্চ রাত ৮টার দিকে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় বাসার সামনের একটি মুদি দোকান থেকে ঘড়ির ব্যাটারি কিনতে বের হয়েছিলে তিনি। পরে বাসার সামনের রাস্তায় হঠাৎ করে চারজন পেছন থেকে তাকে রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) হাসান মুহাম্মদ মুহতারিম সাংবাদিকদের বলেন, মাহিনুর আহাম্মেদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কি কারণে তার ওপর হামলা হয়েছে আমরা তদন্ত করে দেখছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩