ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ট্যুরিস্ট পুলিশপ্রধানের দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

  • আসিফ জাহান, ঢাকা
  • আপডেট সময় ০২:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ৯৭৮ বার পড়া হয়েছে

ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। একইদিন তিনি ঢাকা রেঞ্জ ডিআইজির পদ থেকে বিদায় নেন।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব গ্রহণ করেছেন হাবিবুর রহমান। তিনি ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইজি ইলিয়াছ শরীফ। এসময় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সোমবার হাবিবুর রহমানকে নতুন দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। তাতে বলা হয়, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমানকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আলীকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয় সরকার।

এদিকে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছরের দায়িত্ব পালন শেষে ঢাকা রেঞ্জ ডিআইজির পদ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হাবিবুর রহমান। দুপুরে রীতি মেনে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার আবেগ ধরে রাখতে না পেরে তার অনেক সহকর্মী অশ্রূসিক্ত হন।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় হাবিবুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। ঢাকায় ফেরার পথে বেলা ১২টার দিকে মাদারীপুরের শিবচর থানায় নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।

হাবিবুর রহমান ১৭ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা আর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণের কারণে এরই মধ্যে সুখ্যাতি পেয়েছেন তিনি। তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ট্যুরিস্ট পুলিশপ্রধানের দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

আপডেট সময় ০২:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২