ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

রূপনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানী মিরপুরে রূপনগর থানার ১০ নম্বর রোডে নির্মাণাধীন ভবনের ৭ম তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৬) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন বলেন, আজ সকালে ১০ তলা ভবনের সাত তলায় প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মনির বলেন, আজ সকালেই তিনি প্রথম কাজে এসেছিলেন। তার নাম পরিচয় জানতে পারিনি। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। তারা ঢাকা মেডিকেলে এলেই তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি। নিহতের সহকর্মী মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। রূপনগর থানা পুলিশ এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

রূপনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট সময় ১২:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩