ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্তর্গত গাজীপুরে সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর শিববাড়িতে ইউরো বাংলা কনভেনশন সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া ইব্রাহিম খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ সালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাব-এডিটর আল-মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাংবাদিক নেতারা বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ জেলা, এ জেলায় অনেকেই সাংবাদিকতা করেন। যারা সাংবাদিকতার লাঠি ঝুলিয়ে সারাদিন ব্যবসা-বাণিজ্য করে কাটায় তাদের কারণেই আজ প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে।যারা অপসাংবাদিকতা করে তাদের প্রতিহত করতে হবে। গাজীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে এমনটি হতে দেওয়া উচিত নয় এবং বিচারের আওতায় আনা উচিত। দ্বি-বার্ষিক সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩