ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে লুটপাটের অভিযোগ বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌরবিদ্যুতে ‘আমার ছেলে অপ্রতিম কী অন্যায় করেছে, আমি শুধু এটুকু জানতে চাই’ বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, মামলার আসামি চামেলী গ্রেপ্তার দামুড়হুদায় ব্রাইট স্টার কোচিং সেন্টারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পতেঙ্গায় ইজারার আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হয়রানির শিকার চালকরা সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব : অর্থমন্ত্রী

কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ফিরল লাশ হয়ে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের লোহানী পাড়া গ্রামের মশিয়ার রহমান(৩২) মৃত আবুল মুন্সির ছেলে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ফিরল লাশ হয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস চাপায় নিহত মশিউর রহমান পেশায় একজন রাজমিস্ত্রি তিনি পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিদিনের ন্যায় আজকেও কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। কে জানতো এটাই তার বাড়ি থেকে শেষ বের হওয়া,দিতে হবে বাসের চাপায় প্রাণ। প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা যায়, রংপুর-ঢাকা মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী বাড়ি থেকে কাজের সন্ধানে পাশের গ্রামে যাচ্ছিলেন মশিয়ার। তিনি সকাল ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক বাস তাকে সজোরে ধাক্কা দেয়। রাস্তায় লুটিয়ে পড়লে ঐ বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মশিয়ারের স্বজনেরা জানান, কাজের সন্ধানে তিনি পাশের গ্রামে যাচ্ছিলেন। তিনি একটা নতুন বাসার কাজ পেয়েছেন। কাজ সম্পর্কে বাসার মালিকের সাথে কথা বলতে গিয়েছিল পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, অভিযুক্ত ঘাতক বাসচালক ও বাসকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে বাসটি বিষয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে লুটপাটের অভিযোগ

কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ফিরল লাশ হয়ে

আপডেট সময় ০১:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩