ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কর্মদক্ষ মানুষ নিয়ে গড়া হবে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা প্রয়োজন। সেই কাজটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মদক্ষ মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’।

গতকাল নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সে লক্ষ্যে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করেছেন। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ।

আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কর্মদক্ষ মানুষ নিয়ে গড়া হবে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’

আপডেট সময় ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩