ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সিংড়ায় ভুয়া চিকিৎসকের এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নাটোরের সিংড়ায় আব্দুস সালাম সরকার (৩৯) নামের এক ভুয়া পাইলস চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার চিকিৎসায় ব্যবহ্নত অপারেশনের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় সিংড়ার পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকার পলিপস এন্ড পাইলস সেন্টারে অভিযান চালিয়ে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এই দন্ডাদেশ দেন। দন্ডাপ্রাপ্ত আব্দুস সালাম সরকার গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার শিবরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে নাটোরের সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার বাসিন্দা।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুস সালাম সরকার প্রায় দেড় যুগ আগে সিংড়া পৌর শহরের প্রেট্রোলবাংলা এলাকায় একটি কুড়ে ঘরে গোপনে পলিপস এন্ড পাইলস চিকিৎসা শুরু করেন। পরে ২০১৩ সালে চলনবিলের তাড়াশ-বরুহাস রাস্তার বালুয়া বাসুয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে সাইনবোর্ড টাঙ্গিয়ে রাতারাতি অভিজ্ঞ ডাক্তার বনে যান এবং ভুয়া চিকিৎসা দিয়ে মাত্র দশ বছরেই পাশেই ৩০ লক্ষাধিক টাকার জায়গা কিনে রাতারাতি ৩ তলা বিশিষ্ট বাড়ি ও মোটর সাইকেলসহ প্রচুর অর্থের মালিক হয়ে উঠেন। মানুষকে প্রতারণা ফাঁদে ফেলে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। আর তার অপচিকিৎসায় বেশ কয়েকজন মৃত্যুবরণ ও শতাধিক রোগী চিকিৎসা নিয়ে বাড়িতে বিছানা কাতর হয়ে ভুগছেন। এ

লাকারবাসীর এমন অভিযোগের ভিত্তিতে সিংড়ার বালুয়া বাসুয়া এলাকার পলিপস এন্ড পাইলস সেন্টারে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামের ওই ভুয়া চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা। সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ অনুযায়ী কোন কাগজপত্র না থাকায় এবং কোন ডিগ্রি ছাড়াই সাধারণ মানুষকে ধোকা দিয়ে পাইলস অপারেশ করায় এই দন্ডাদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য এর আগেও ২০১৯ সালে আব্দুস সালাম সরকারকে ভুয়া চিকিৎসার জন্য এক বছরের কারাদন্ড দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মর্তুজা খাঁন। এরপর জামিনে বেড়িয়ে এসে সে আবারও পাইলস অপারেশন শুরু করেন এবং মাঝে মধ্যেই অপচিকিৎসার জন্য পলাতক থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

সিংড়ায় ভুয়া চিকিৎসকের এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ০১:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩