ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় আট লক্ষ টাকা জরিমানা, ৭ জনের কারাদণ্ড

কুমিল্লা গোমতী নদীর চড়ে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ। অবৈধ মাটিকাটা রোধে গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন কুমিল্লা।অভিযানে ১৩টি মামলা দায়েরের মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানা ও ৭ জনের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটা রোধে জেলা প্রশাসনের সাত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে ১৩টি মামলায় আট লাখ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে পাঁচ দিনের ও দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এক মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বাহুবল গ্রামের জাকারিয়া ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাসেল। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের আমান ও কমলপুর গ্রামের বারেক চৌয়ারা এলাকার ইউসুফকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ডদেয়া হয়।

এ ছাড়া মনশাসন এলাকার আলী হোসেন, বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার মো. কুতুবউদ্দিন, শরিফপুর এলাকার মো. শফিক, একই এলাকার মো. জনি, দত্তপুর এলাকার শাহ আলম, নীলফামারী জেলার কাঞ্চনপাড়া গ্রামের শরীফ আহম্মেদ, মঞ্জুরুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার আবদুর রহিম ও হবিগঞ্জের পুটিজুরি গ্রামের ইসলাম উদ্দিনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূএ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় আট লক্ষ টাকা জরিমানা, ৭ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩