ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

মাধবপুরে ইভটিজিংয়ের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে কিশোর দলের অত্যাচারে মাসুমা (১৫) নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরী উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে।

নিহতের সহপাঠীরা জানায়,শুক্রবার দুপুর ২টার দিকে মাসুমাকে নিয়ে তারা আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় আন্দিউড়া গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমান নামে ৪ বখাটে বিদ্যালয়ের কক্ষে ঢুকে মাসুমার উপর শারীরিক নির্যাতন শেষে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও মাসুমার হাত ধরে টানাটানি করে ভাবি বলে সম্বোধন করে ওই বখাটেরা।

মাসুমার মা মাসকুরা জানান, প্রায় ১ বছর ধরে আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে বখাটে কিশোর নয়নের নেতৃত্বে বখাটেরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাসুমাকে উত্যক্ত করে আসছে। তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি। শুক্রবার বিকালে স্কুল থেকে ফিরে মাসুমা মন খারাপ করে বাড়িতে চুপচাপ বসে থাকে। পরে বখাটেদের অপমান সইতে না পেরে হঠাৎ করে বিষ পান করে।

মাসুমার বাবা মরতুজ আলী জানান, মাসুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। মেয়ের এ পরিণতির জন্য তিনি নয়নসহ দায়ী বখাটে কিশোরদের দৃষ্টান্তমূলক বিচার চান।

শনিবার সকালে আন্দিউড়া গ্রামে মাসুমার বাড়িতে গিয়ে দেখা যায় মাসুমার মৃত্যু সংবাদ পেয়ে তার সহপাঠীরা ও এলাকার লোকজন ভিড় জমিয়েছেন।

অভিযুক্ত কিশোর নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, নয়নের মা বাবা আত্মীয়-স্বজন গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত নয়নের মামী রেহেনা বেগম জানান, তারা মাসুমার ওপর নির্যাতনের কথা শুনেছেন।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাধবপুরে ইভটিজিংয়ের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩