ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় তিন লক্ষ টাকা জরিমানা

গোমতী নদীর চর অঞ্চলে কৃষকরা ফসল পলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। দীর্ঘদিন ধরে দিনে রাতে গোমতি নদীর মাটি কেটে ক্ষতবিক্ষত করেছে মাটি খেকোরা।প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালিত হলেও মাটির খেকোরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষ মনে করছে এ যেন দেখার কেউ নেই। মাটি খেকোরা মাটি নেওয়ার কারণে রাস্তাঘাটের হয়েছে বেহাল দশা। একটু বৃষ্টি হলে প্রত্যেকটি রাস্তাঘাট হয়ে যাবে পিচ্ছিল। সাধারণ মানুষ এবং গাড়ি চলাচলে বিঘ্ন ঘটবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা সদরের গোমতী পাড়ের এলাকায় পৃথক তিনটি অভিযানে অবৈধভাবে মাটি কাটার কারণে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি বহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর জব্দ করে ছত্রখিল পুলিশ ফাড়ি হেফাজতে দেওয়া হয়

। কুমিল্লা সদর এলাকা গোমতি নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে,এমন খবরে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের তিনটি টিম অভিযান পরিচালনা করে। কুমিল্লা সদরের আমতলী এলাকায় গোমতী নদীর নদীর মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

সদর উপজেলার ছত্রখিল এলাকায় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী কর্তৃক ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় গোমতী নদীর মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমি আক্তার।

বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় তিন লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০১:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩