ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিজিবি টিমের অভিযানে ষোল লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় ষোল লক্ষ টাকার ভারতীয় পাথর, চিনি, কয়লা, সুপারি, বিড়ি, ইঞ্জিনসহ ট্রলি এবং পিকআপ জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায় গত ১৪ ফেব্রুয়ারী বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩২/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহিদ মিনার নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি ইঞ্জিনসহ ট্রলি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৩ কেজি ভারতীয় চিনি জব্দ করে। লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৯৭০ পিস ভারতীয় সুপারি এবং ৬২৫ পিস বিড়ি জব্দ করে।

গত ১৫ ফেব্রুয়ারী নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/৭-এস এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে কামারভিটা নামক স্থান হতে ৬০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি পিকআপ জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৭,০০০ পিস ভারতীয় বিড়ি জব্দ করে এবং চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১,০৫,০০০ পিস ভারতীয় বিড়ি জব্দ করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-১৫ লক্ষ ৯০ হাজার ৩৮৭ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় পাথর, চিনি, কয়লা, সুপারি, বিড়ি, ইঞ্জিনসহ ট্রলি এবং পিকআপ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজিবি টিমের অভিযানে ষোল লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

আপডেট সময় ০৮:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩