ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

জেলা তথ্য অফিসের উদ্যেগে শাল্লায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( এপিএ) এর আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

\(১৬ ফেব্রুয়ার) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে, শাল্লা উপজেলার চাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং এসএমসি সভাপতি ও স্বাস্থ্যপরিদর্শক কবীন্দ্র কুমার দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব তাপস কুমার রায়, এসময়ে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সুনীল চন্দ্র, প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ সহ প্রমূখ।

মহিলা সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সরকারের বিভিন্ন সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ,যৌতুক,মাদক,শিক্ষা, স্বাস্থ্য, তথ্য অধিকার আইন , ইত্যাদি বিষযে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও, গুজব, অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান তারা।উক্ত সমাবেশে তৃণমূল পর্যায়ের প্রায় তিনশতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা তথ্য অফিসের উদ্যেগে শাল্লায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩