ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

খেলাধূলায় শারীরিক উন্নতির সাথে জ্ঞানেরও বিকাশ ঘটে- আব্দুল মজিদ খান এম.পি

হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের অংশ, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। তাহলে একদিকে যেমন তাদের শারীরিক উন্নতি ঘটবে, অন্যদিকে বিকাশ ঘটবে জ্ঞানের।

বানিয়াচং আজমিরীগঞ্জসহ সারা দেশে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়নসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সাথে সাথে ক্রীড়াক্ষেত্রেও উন্নতি ঘটেছে। আর এসবের মূল কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী না থাকলে এতো উন্নয়ন করা সম্ভব হতো না।

বুধবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথা গুলো বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজল উল্লাহ খান, মোঃ ছায়েব আলী, মোঃ জুয়েল রহমান, কোচ মোঃ শাহেদ মিয়া, রিপন চৌধুরী, মোঃ শাহিনুর মিয়া, শিক্ষক ছানাউল হক রুবেল ও অভিভাবক মোঃ কালু মিয়া প্রমুখ।

সভা সঞ্চালণা করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিবুর রহমান প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে এমপি আব্দুল মজিদ খান মহোদয় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

খেলাধূলায় শারীরিক উন্নতির সাথে জ্ঞানেরও বিকাশ ঘটে- আব্দুল মজিদ খান এম.পি

আপডেট সময় ১০:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩