ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

রাজধানীতে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদককারবারি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও থানা একালায় অভিযান চালিয়ে ৬০ কেজি অবৈধ গাঁজা এবং প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ শহিদ মিয়া, মোঃ হোসেন ও মোঃ সুমন আহমেদ। আজ বুধবার দুপুর পৌঁনে ৪ টার দিকে তেজগাঁও থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

আজ সন্ধ্যায় গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এসব তথ্য জানান। রাজন কুমার সাহা জানান, আজ বিকেলে তিন মাদক কারবারি প্রাইভেটকারযোগে তেজগাঁও থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী এলাকা দিকে মাদক বহন করে আসছিল। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারসহ পালানোর চেষ্টা করলে মোঃ শহিদ মিয়া, মোঃ হোসেন ও মোঃ সুমন আহমেদ নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এসময় তাদের ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের প্রাইভেটকার তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

রাজধানীতে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদককারবারি গ্রেফতার

আপডেট সময় ১০:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩