ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

এনআই এ্যাক্ট মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আফজাল পল্টন থেকে গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকা থেকে নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট  অ্যাক্ট  (এনআই অ্যাক্ট) আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আফজাল হোসেন বকুল (৫১)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আফজাল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বনগ্রাম (চন্ডিবাগ) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। সে নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট  অ্যাক্ট  (এনআই অ্যাক্ট) আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে পল্টন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আজ বুধবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

এদিকে, আজ দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আফজাল হোসেন বকুল তার কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এএসপি ফারজানা হক জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগর কোর্টে ২০০৭ সালে নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট  অ্যাক্ট  (এনআই অ্যাক্ট) আইনের চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পর থেকে গ্রেফতারকৃত আসামী আফজাল হোসেন বকুল রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

তিনি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

এনআই এ্যাক্ট মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আফজাল পল্টন থেকে গ্রেফতার

আপডেট সময় ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩