ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

বগুড়ায় চিরকুট লিখে ফেসবুকে পোস্ট, ঘরে মিললো যুবকের লাশ

বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের গোসাইপাড়া এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সমীর সাহা পাপ্পা ওই এলাকার শ্যামল সাহার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন পাপ্পা। পোস্ট দেওয়ার দেড় ঘণ্টা পর সন্ধ্যায় লাইভে এসে আত্মহত্যা করেন।

তারা আরও জানান, বছর দুয়েক আগে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হন সমীর সাহা। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আয়-রোজগার না থাকায় পারিবারিক কলহ লেগেই থাকতো তার পরিবারে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, পারিবারিক কলহের কারণে সমীর সাহা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের খবরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

বগুড়ায় চিরকুট লিখে ফেসবুকে পোস্ট, ঘরে মিললো যুবকের লাশ

আপডেট সময় ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩