ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় শনিবার বেলা ১১টায় শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, সভ্যতার শুরু হয়েছিল তাঁত বস্ত্র দিয়ে। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবউজ্জ্বল ইতিহাসের একটি। প্রাচীনকাল থেকে বাংলাদেশ যে কারণে পৃথিবীতে বিখ্যাত সেটা হল তাঁত শিল্প। পশ্চিবঙ্গের বিভিন্ন জেলার তাঁত এর সুনাম ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। তবে পুরনো হলেও বাংলার বনেদি ও প্রাচীন এই শিল্পের কদর রয়েছে এখনো । বাংলার তাঁত শিল্পের জায়গা ধরে রেখেছে নিজেদের গরিমায়।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি নিজেও তাঁতের শাড়ী পড়েন। বঙ্গবন্ধুর অনেক তাঁতী বন্ধু ছিলেন। তারা বঙ্গবন্ধুকে তাঁতের তৈরি শাড়ী, লুঙ্গি, গেঞ্জিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিতেন। তিনি সবসময় সেইসব জিনিস ব্যবহার করতেন। আমরা শুধু মুখে বলি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কিন্তু তার আদর্শ কতটুকু লালন করি। তাই আসুন বঙ্গবন্ধুর এই আদর্শকে ধরে রাখতে আমরা সবাই দেশের তৈরি তাঁতের কাপড় ব্যবহার করি। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দ্বিনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.টি এম নুরুজ্জামান, বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক কামনাশীষ দাস, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন (কাজল), বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলা উদ্বোধন করেন। এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

আপডেট সময় ০৭:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩