ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেলাল হাতিরঝিল থেকে গ্রেফতার

লুডু খেলার দ্বন্ধে বন্ধুকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হেলাল (৩০)কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত হেলাল কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থানার নোয়াপাড়া গ্রামের মোঃ শামছু মিয়ার পুত্র।

র‌্যাব জানিয়েছে, ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলার দ্বন্ধে বন্ধুকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ হেলাল। ঘটনার পর থেকে সে দীর্ঘদিন যাবৎ পলাতক এবং আত্মগোপনে ছিল হেলাল।

আজ সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ শুক্রবার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এএসপি ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামী হেলালের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে লুডু খেলার দ্বন্ধ থেকে সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে। এ মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক ২০১৮ সালে গ্রেফতারকৃত আসামী হেলালকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায় ঘোষণার পর থেকে আসামী হেলাল দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেলাল হাতিরঝিল থেকে গ্রেফতার

আপডেট সময় ০২:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩