ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম বড়লেখায় ভুয়া কাগজে ১৪ ভারতীয় মহিষ, ৯টি নিয়ে পালাল চোরাকারবারিরা জাতীয় পর্যায়ে ফয়জুন্নেছার আদর্শ তুলে ধরতে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা পীরগঞ্জে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী বাগেরহাটে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প, ভেস্তে গেল সুপেয় পানির স্বপ্ন জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পিকনিক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে পড়ে নারী-পুরুষ এবং শিশুসহ ৩৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জের রংপুর মহাসড়কের পাকুরতলা নির্মাণধীন ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্য। দিনাজপুরের স্বপ্নপুরী থেকে পিকনিক শেষে বাসে করে বগুড়ায় ফিরছিলেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা শিপন-রিয়াদ পরিবহনে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে গিয়েছিলেন।

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে শিবগঞ্জের দেউলী ইউনিয়নের পাকুরতলা মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৩ জন আহত হয়। এছাড়া বাসের চালক এবং হেলপারও আহত হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বগুড়ায় পিকনিক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩৫

আপডেট সময় ১০:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩