ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চকরিয়ায় মরিচ ক্ষেতে ড্রাইভারের রক্তাক্ত লাশ

কক্সবাজারের চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ নয়াপাড়ায় বেতুয়াবাজার ব্রীজের পাশে বেলাল উদ্দীন (৪০) নামে এক ড্রাইভারের রক্তাক্ত লাশ পাওয়া গেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পথচারী কৃষকদের দেয়া খবরে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বেলাল উদ্দীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ আনিস পাড়ার মফজল আহমেদের ছেলে ও লেগুনা ( ছারপোকা) চালক ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সকাল ১০ টায় কৃষকরা মরিচ ক্ষেতে বেলালের লাশ দেখতে পেয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহের মাথায়, হাতে ও অন্ডকোষে কোপের আঘাতের চিহ্ন দেখতে পান বলেও তিনি জানান ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন লাশ পাওয়ার খবর পাওয়ার পর আমি ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়নি। তবুও হত্যার কারণ ও জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে পুলিশের একটি টিমকে মাঠে নামানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

চকরিয়ায় মরিচ ক্ষেতে ড্রাইভারের রক্তাক্ত লাশ

আপডেট সময় ১০:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩