ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হ্নদয় হাসান (৫) নামে এক শিশুর নিহত হয়েছে। বুধবার সকালে পৌরসভার বলারদিয়ার চৌধুরীবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু পৌরসভার বলার দিয়ার গ্রামে হোটেল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের খোকন মিয়ার ছেলে হ্নদয় হাসান। সে বুধবার সকালে বড় বোন সুমির সাথে বলারদিয়ার চৌধুরীবাড়ী মোড়ের ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে হ্নদয় হাসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩