ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বিএনপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন করার লক্ষ্যে সমমনা বিরোধী দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিষ্ক্রিয় ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপ করছে বিএনপি। 

সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে দ্বিতীয় দফায় চলতি মাসে কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর) ও এলডিপির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। আর প্রথম দফায় ২৩টি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বিএনপি

আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২