ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের অভিযানে ২৫লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের খায়ের হাট বাজার থেকে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড এর যৌথ অভিযানে ব্যবসায়ি সাইফুল ইসলাম এর গুদাম ঘর থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ হাজার মিটার মশারী জাল,৫ হাজার মিটার পাইরুলী জাল,ও ৫ হাজার মিটার চায়না দুয়ারী জব্দ করা হয়েছে।

সোমবার ৬ ফেব্রুয়ারী ২০২৩ দুপুর ১ঃ০০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সঙ্গে ছিলেন কোস্ট গার্ড ও পুলিশ সদস্য, বোরহানউদ্দিন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শহীদ আল হেলাল।

অভিযানে ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রজনন মৌসুমে ইলিশ শিকারের জন্য তিনটি গুদামঘরে কারেন্ট জাল মজুদ করেছিল অসাধু ব্যবসায়ী সাইফুল ইসলাম। অবৈধভাবে কারেন্ট জাল মজুদ রাখায় মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দোকানে থাকা রবীন (২২) কে ৫০০০ টাকা আর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চলবে। ইতোমধ্যে অনেক অসাধু ব্যবসায়ীরা মা ইলিশ ধরার জন্য জাল মজুদ করছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে এই অভিযান অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের অভিযানে ২৫লাখ টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট সময় ০৮:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩