মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সায়েম আহমেদকে তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হয়েছে।
সায়েম আহমদ পবিত্র কোরআনে হাফিজ হওয়ার কারনে রোববার (০৫ ফেব্রুয়ারী) তাকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল ও হফিজিয়া মাদ্রাসার আয়োজনে দুই দিনব্যাপি ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী নিজ হাতে হাফিজ সায়েম আহমদ এর মাথায় পাগড়ি প্রদান করেছেন। হাফিজ সায়েম আহমেদ মোহাম্মদনগর গ্রামের আব্দুল মালিক এর ছেলে।তিনি ২০০৪ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করে। হাফিজ হওয়ায় এবং পাগড়ি পাওয়ায় তাঁর পরিবার এবং আত্নীয় স্বজনের মুখে ফুটেছে আনন্দে তৃপ্তি।
হাফিজ সায়েম আহমদ এর বড় ভাই সাদিকুর রহমান জানান, সল্প সময়ের মধ্যে আমার ভাই ক্বোরআনে হাফিজ হয়েছে, সে জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। এবং তাঁর পাশাপাশি মাদ্রাসার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং হাফিজ সায়েম আহমদ এর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
রেদওয়ান রুম্মান, বড়লেখা 

























