ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

ছাতকে প্রবাসীর লাশ উদ্ধার, মা-ছেলে আটক

নির্মম ভাবে খুন হলেন মো.খালেদ নুর (৩০) নামের সংযুক্ত আরব আমিরাতের একজন প্রবাসী যুবক। নিহত খালেদ নুর সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় জাউয়াবাজার ও জাহিদপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশ থেকে রক্তাত্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী শাহানারা বেগম (৪০) ও তার ছেলে রবিউল হাসান (২১)। এদের দু’জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাকুরীর সুবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বসবাস করছেন মো.খালেদ নুর।

সম্প্রতি খালেদ ছুটি নিয়ে দেশে আসেন। মঙ্গলবার রাতে গ্রামের মসজিদের এশার নামাজ শেষে মুসল্লিরা সড়ক দিয়ে যাবার পথে সড়কের পাশে খালেদ নুরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত খালেদের মাথায় ও শরীরে আঘাতের দাগ রয়েছে।

রাতেই সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে এই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ দক্ষিণ কুরশি গ্রাম থেকে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন বলছেন, পরকিয়ার জের ধরেই হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

ছাতকে প্রবাসীর লাশ উদ্ধার, মা-ছেলে আটক

আপডেট সময় ০২:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২