ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট স্ত্রীকে হত্যার পর মরদেহ গোপন, ফ্রিজে মিলল মাথা সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ভারতীয় নাগরিকসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৫ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১০১ কেজি গাঁজা ও ৩,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় দুইজনসহ মোট তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ হলোঃ ভারতীয় নাগরিকদ্বয় ১। ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়া’র ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), ২।একই গ্রামের মোরশেদ মিয়া’র মাসুম মিয়া (২৩) এবং ৩। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া’র ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে আনায়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ভারতীয় নাগরিকসহ আটক ৩

আপডেট সময় ১২:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩