ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দক্ষিণখানে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত : আহত-১

উত্তরা (ঢাকা) – রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় নির্মাণাধীন ৯ তলা ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও একজন রাজমিস্ত্রি আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মো: সেলিম (২০)। পেশায় সে একজন রাজমিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সেলিমের গ্রামের বাড়ি এবং বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

রোববার বিকেল ৫টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার সকাল সোয়া ১০ টায় ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই মো: মাসুদ মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সহকর্মী মো. তারা মিয়া জানান, দক্ষিনখানের ফায়দাবাদ এলাকায় ৯ তলা একটি বহুতল ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন মো: সেলিম। বিগত প্রায় এক বছর যাবত সেলিম ওই ভবনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

রোববার বিকেলে ভবনটির ছয় তলার বাহির পাশে ম্যাচাং বেঁধে দেয়াল প্লাস্টারের কাজ করা হচ্ছিল। তখন ম্যাচান ছিঁড়ে সেলিম (২০) ও আমিনুল (৩৫) নামে দুই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উত্তরা ৯ নং সেক্টরসমগ্র বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতে গুরুতর আহত সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহত রাজমিস্ত্রি আমিনুলকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এএসআই মো: মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এবিষয়টি দক্ষিনখান থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

দক্ষিণখানে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত : আহত-১

আপডেট সময় ১২:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩