ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

ফরিদগঞ্জে আওয়ামিলীগ নেতা তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে জমি দখলের মিথ্যে অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামিলীগ নেতা তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল করেছে বলে স্থানীয় গণমাধ্যমের কাছে ভিত্তিহীন মিথ্যে অভিযোগ করেছে নুরুন্নবী জিন্টু রবিবার ( ৫ ফেব্রুয়ারী ) ঘটনাস্থলে গেলে জমির মালিক মোঃ কামরুজ্জামান বাবর চৌধুরী পিতাঃ মৃত মোঃ তসলিম চৌধুরী, সাং গাবদেরগাও জানান, নুরুন্নবী জিন্টু আমার ছোট ভাই।

কিন্তু হাল নং- ১৪৩ গাব্দেরগাও ও মৌজা বিএস নং ৫৭৮, খতিয়ান ভূক্ত বিএস ৩৭১০ দাগে নাল মোঃ ১০ শতক, বিএস ৩৭০২ দাগে নাল মোঃ ০৬ শতক ভূমি এবং ৩৭০৩ দাগে নাল ০৮.৫০ শতক। মোট নালিশি সম্পত্তির পরিমাণ · ২৪.৫০ একর জমির খরিদ এবং পৈতৃক সূত্রে মালিক আমি নিজে।

দীর্ঘ সময় ধরে ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় অশান্তি ময় দিনাতিপাত করছিলাম। এমতাবস্থায় কোন উপায় উপকরণ না পেয়ে আমাকে জমি বিক্রির সিদ্ধান্ত নিতে হয়। এই মন্দার বাজারে এতো টাকায় কেউ জমি ক্রয় করতে রাজি হচ্ছিলো না। তখন আমি নিজে স্থানীয় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুস পাটওয়ারী ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন লিটন এর মাধ্যম হয়ে তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার নিকট জমি বিক্রয়ের প্রস্তাব করি। তিনি সেই অবস্থাতেই জমি ক্রয় করতে অনিহা প্রকাশ করেন। কিন্তু জমি বিক্রয় ছাড়া আমার ব্যাংক লোন পরিশোধের কোন উপায় না থাকায় ইউপি সদস্যদয় ও গণ্যমান্য ব্যাক্তিদের জোরপূর্বক অনুরোধে তোফায়েল আহম্মেদ ভূঁইয়াকে জমি ক্রয় করতে বাধ্য করি। এবং আমার মালিকানাধীন এই জমি নগদ অর্থের বিনিময়ে বিক্রয়সূত্রে স্থানীয় সাব-রেজিস্ট্রার এর মাধ্যমে তোফায়েল আহম্মেদ ভূঁইয়াকে মালিকানা হস্তান্তর করি।

আমার ছোট ভাই নুরুন্নবী জিন্টু মানুষিক অসুস্থ হওয়ায় বিভিন্ন মানুষের প্ররোচনায় পড়ে এসকল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আমি যে কোন সময় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে আমার কাগজ নিয়ে বসতে প্রস্তুত রয়েছি এবং তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত।

এ ব্যাপারে তোফায়েল আহমেদ ভূঁইয়া জানান, আমি স্থানীয় দুইটি পত্রিকায় দেখতে পেলাম আমার নামে ভূমিদস্যুতার অভিযোগ এনে খবর ছাপিয়েছে। যা অত্যন্ত হৃদয় বিদারক। আমি নাকি আদালতের নিষেধাজ্ঞা কৃত জমি দখল করেছি। যদি আদালতের নিষেধাজ্ঞা থাকে তাহলে তা সাব-রেজিস্ট্রার অফিস মালিকানা পরিবর্তন করে কিভাবে!

নিউজ ছাপানোর পূর্বে আমার সাথে একবারের জন্যও কি কথা প্রয়োজন অনুভব করেনি! এব্যাপারে আমার সপক্ষে পূর্ণ কাগজ রয়েছে, আমি নগদ অর্থ লেনদেনের মাধ্যমে জমি ক্রয় করেছি জবরদস্তি করে দখল করিনি। জমি ক্রয় করলে যদি ভূমিদস্যুতা হয়? আমি কেন ভূমিদস্যুতা করবো! আল্লাহ্ আমাকে পর্যাপ্ত সম্পদ দিয়েছে। আমি উপজেলা আওয়ামিলীগের সভাপতি পদপ্রার্থী, একটা চক্র উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে এই নিউজ করিয়েছে।

আমি এর তীব্র নিন্দা প্রকাশ করছি ও ব্যাপারটির সঠিক তদন্তের আওতায় এনে পত্রিকা দুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিবেদককে তোফায়েল আহম্মেদ ভূঁইয়া তাকে অভিযুক্ত করে মিথ্যে ভিত্তিহীন খবর ছাপানোর কারনে স্থানীয় দুইটি পত্রিকার বিরুদ্ধে আইসিটি মামলা করবেন বলে জানান। এদিকে অভিযোগকারি নুরুন্নবী জিন্টুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

ফরিদগঞ্জে আওয়ামিলীগ নেতা তোফায়েল আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে জমি দখলের মিথ্যে অভিযোগ

আপডেট সময় ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩