সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইকবাল মিরপুর থেকে গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইকবাল হোসেন (৪৪)কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ইকবাল বি-বাড়িয়া জেলার কসবা থানার মেশিয়ারা (লেশিয়ারা) মৃত-আব্দুল মতিনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাত সাড়ে ৭ টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ রোববার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

এদিকে, আজ দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন তার কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এএসপি ফারজানা হক জানান, তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় ২০১০ সালে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। মামলার পর থেকে ইকবাল দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

তিনি জানান, ২০১৮ সালে বিজ্ঞ আদালত কর্তৃক আটককৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইকবাল মিরপুর থেকে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩