ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রয়াত মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী বাসের চাপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহতের নাম মো: রাকিব হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, নিহত রাকিব ঝিনাইদহ জেলার মো. রুহুল আমিনের পুত্র। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন এবং ঠিকাদারি করতেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি) মো: মফিজুর আলম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুর দুই টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রয়াত মপয়র হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক মো: রাকিব হাসান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা তার নাম রাকিব হাসান বলে জানতে পেরেছি। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন।

পুলিশ বলছে, কি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে বা চাপা দিয়েছে সেটি এখনও জানা যায়নি। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেটি তদন্ত করছি। বাস শনাক্তে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। নিহত ব্যক্তির মাথা পুরো থেঁতলে গেছে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়।

এদিকে, যাত্রাবাড়ীর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের মামা আলাউদ্দিন জানান, আমার ভাগিনা পাঠাও চালক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ০৯:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩