ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বোরহানউদ্দিনে সরিষা উৎপাদন লক্ষ্য মাত্রা ১ হাজার ১৮৮ মেঃ টন।

এবার ভোলার বোরহানউদ্দিনে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাদের প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে বোরহানউদ্দিনে ১ হাজার ১৮৮ টন সরিষা পাওয়া যাবে।

বোরহানউদ্দিন কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন ধরনের তেলবীজের মধ্যে অন্যতম বীজ হচ্ছে সরিষা, যা বোরহানউদ্দিনে চাষ হয়। এবার ধানের বাম্পার ফলন পেয়ে কৃষকরা ইরি’র মাঝে নির্ধারিত গ্যাপে সরিষা আবাদে জোর দিচ্ছেন। সরিষার পরে কৃষক ইরি আবাদ করতে পারবেন, এবং কৃষক বেশি লাভবান হবে। গত মাসে বৈরী আবহাওয়ায় আমন ধান কাটতে দেরি হওয়ায় সরিষা আবাদও ব্যাহত হয়।

এ কারণে জেলায় তেলবীজটি আবাদে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে ভালো শীত পড়ায় এবার বোরহানউদ্দিনে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, চলতি মৌসুমে বোরহানউদ্দিনে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৬৬০ হেক্টর। আর এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ১৮৮ মেঃ টন। ফলন বাড়ানোর জন্য এবার বিএডিসি উন্নত মানের উচ্চফলনশীল জাতের বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করেছে।

এছাড়া কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সারও বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সরিষার ক্ষেতে ফুল এসেছে। দেখে মনে হয়, পুরো মাঠে যেন হলুদ কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে।

কৃষকরা জানান, এবার সরিষা গাছের বৃদ্ধি ভালো। এতে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিসার এইস এম সামীম জানান,এবার সরিষা চাষ সফল করতে কৃষকদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরিষা সংরক্ষণের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার দেয়া হয়েছে। সব মিলিয়ে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বোরহানউদ্দিনে সরিষা উৎপাদন লক্ষ্য মাত্রা ১ হাজার ১৮৮ মেঃ টন।

আপডেট সময় ০৯:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩