ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

সিলেটে কুখ্যাত ডাকাত সর্দার কামরুল ও কালা মিয়া গ্রেফতার

  • নোমান আহমদ
  • আপডেট সময় ০৭:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৬৫ বার পড়া হয়েছে

সিলেটে কুখ্যাত ডাকাত সর্দার কামরুল ও কালা মিয়া গ্রেফতার সিলেটের গোয়াইনঘাট উপজেলার নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার কামরুলকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার সাথে এলাকার কুখ্যাত গরুচোর কালা মিয়া (৩২)কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং সতিগ্রামবাসীর সহযোগিতায় কুখ্যাত ওই দুই চোরকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের উপর নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলা রয়েছে। অপর দিকে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে কালা মিয়ার উপর নারী ও শিশু নির্যাতন, সিএনজি ছিনতাই ও গরুচুরিসহ ৫ টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরুচুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলাবাসীর জন্য আতঙ্ক হয়ে উঠে। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কামরুলকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যান।

অবশেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় লেঙ্গুড়া ইউনিয়নে বিট কর্মকর্তা এসআই মিহির চন্দ্র দাসসহ পুলিশের একটি দল সতিগ্রামে অভিযান পরিচালনা করে কামরুল ও কালা মিয়াকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি মামলার আসামি কামরুল ও ৫ টি মামলার আসামি কালা মিয়াকে গ্রেফতার করাহয়। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

সিলেটে কুখ্যাত ডাকাত সর্দার কামরুল ও কালা মিয়া গ্রেফতার

আপডেট সময় ০৭:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩