ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনুশীলনে ফিরলেন অধিনায়ক

গতকাল ম্যাচের মাঝ পর্যায়ে আহত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক শামসুন্নাহার। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ সকালে অবশ্য তিনি দলের সঙ্গে রিকভারি সেশনে অংশ নিয়েছেন।  

আগামীকাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। শক্তিশালী দলটির বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ ছোটন, ‘ভারত এই অঞ্চলের (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সকালে অনুশীলন সম্পূর্ণ করে বাংলাদেশ দল। দলের অধিনায়ক শামসুন্নাহার বর্তমানে সুস্থ আছেন এবং দলের সঙ্গে অনুশীলনে অংশগ্রহণ করেন। বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ আশা করছেন আগামীকালের ম্যাচে শামসুন্নাহার খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন।

গতকাল হাসপাতালে শামসুন্নাহারকে স্যালাইন দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন ডাক্তার। বাংলাদেশ অধিনায়কের রক্তচাপ কিছুটা নেমে গিয়েছিল। আর এ কারণে শারীরিক দুর্বলতা ছিল তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

অনুশীলনে ফিরলেন অধিনায়ক

আপডেট সময় ০২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩