ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন

পড়ালেখা অনেক সহজ, খেলাধুলা নয়: মাশরাফি

বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়াকে কম প্রাধান্য দিয়ে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ঘটনা খুব কমই দেখা যায়। তবে কেউই যে সেটা করেন না এমনটা অবশ্য নয়। অনেকে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে লেখাপড়াকে আর পাত্তাই দেন না। সংখ্যাটা কম হলেও এই স্বপ্নকে লালন করে অনেকে সফল হন, আবার অনেকে থেকে যান পর্দার আড়ালেই। 

ক্যারিয়ার হিসেবে খেলাধুলাকে বেছে নেওয়ার পর পড়ালেখা চালিয়ে যাওয়ার ধকল বেশ। আর ঠিক কোনটাতে বেশি শ্রম দরকার সে ব্যাপারে আছে নানা যুক্তিতর্ক। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, খেলাধুলার চেয়ে ঢের সহজ পড়ালেখা।

শুক্রবার বিপিএলে কোনো খেলা ছিল না সিলেট স্ট্রাইকার্সের। তবে অবসর সময়ে অনুশীলন চালিয়ে গেছে দলটি। গতকাল অনুশীলনের সময়ে ছিল বেশকিছু বাচ্চারাও। ছিলেন মাশরাফির নিজের ছেলে। নিজেই নির্দেশনা দিয়ে এসময় বাচ্চাদের অনুশীলন করিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। শুক্রবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ম্যাশ।

অনুশীলনের এক পর্যায়ে বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে তাদের অনুপ্রেরণা জোগাতে মাশরাফি বলেন, ‘ক্লান্ত হলে চলবে না। পড়ালেখা অনেক সহজ। খেলাধুলা অতো সহজ না। খেলাধুলা করতে হলে শক্ত মনের অধিকারী হতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

পড়ালেখা অনেক সহজ, খেলাধুলা নয়: মাশরাফি

আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩