ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেললাইন নির্মাণ বন্ধের পাঁয়তারা!

৪০টি দেশ বয়কট করতে পারে অলিম্পিক

২০২৪ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে বিশ্বের ৪০টির মতো দেশ। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পোল্যান্ডের পর্যটন মন্ত্রী কামিল বোর্তনিচক।  

তার এমন প্রতিক্রিয়া সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্যারিসে রুশ দলের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমন ইঙ্গিত দেওয়ায়। ইতিমধ্যে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া যুগ্মভাবে এই ধরনের ভাবনার তীব্র বিরোধিতা করেছে।

রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেন পরিষ্কার করে দিয়েছে, তারা সে ক্ষেত্রে গেমস বয়কট করবে। আইওসি অবশ্য এই ধরনের আবহ সৃষ্টি হওয়ায় মন্তব্য করেছে, বয়কট হলে কিন্তু ক্ষতিটা হবে খেলোয়াড়দের, অন্য কারও নয়।

পোলিশ মন্ত্রীর বক্তব্য, আইওসি সত্যিই এমন কিছু করলে অন্তত ৪০টি দেশ জোট বাঁধবেই। তার মধ্যে থাকতে পারে গ্রেট ব্রিটেন, আমেরিকা এবং কানাডা। আশা করব, শে ষপর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত নেবে না খেলাধুলোর নিয়ামক সংস্থা। কিন্তু তার পরেও যদি রুশদের খেলতে দেওয়া হয়, বয়কট হবেই। আমরাও তাতে থাকব। দেখা যাবে সে ক্ষেত্রে অলিম্পিকই গুরুত্বহীন হয়ে পড়বে।

গত সপ্তাহে আইওসি জানিয়েছিল যে তারা রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অলিম্পিক্সে নামতে দেওয়ার রাস্তা বের করার চেষ্টা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান

৪০টি দেশ বয়কট করতে পারে অলিম্পিক

আপডেট সময় ০২:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩