ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন

বাখমুতে আত্মসমর্পণ না করার ঘোষণা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব দিকের ডনবাস অঞ্চলের বাখমুত শহরে আত্মসমর্পণ করবেন না তারা। গত দুই মাস সর্বশক্তি প্রয়োগ করে গুরুত্বপূর্ণ বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।

এরমধ্যেই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জেলেনস্কি জানিয়েছেন, বাখমুত থেকে পিছু হটবে না তার সেনারা। তিনি বলেছেন, ‘যতক্ষণ সম্ভব ততক্ষণ বাখমুতের জন্য লড়াই করা হবে।’

শুক্রবার রাজধানী কিয়েভে একটি সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনকে দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করে নিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।  এতে উপস্থিত ছিলেন ইইউর উচ্চপদস্থ কর্মকর্তারা। সেখানেই এমন হুঁশিয়ারি দেন জেলেনস্কি।

তিনি বলেছেন, ‘কেউ বাখমুতে আত্মসমর্পণ করবে না। যতক্ষণ সম্ভব আমরা লড়াই করব।’ জেলেনস্কি আরও বলেছেন, ‘যদি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করা হয়— বিশেষ করে দূরপাল্লার অস্ত্র— আমরা বাখমুত থেকে সরে যাব না, আমরা ডনবাসকে দখলমুক্ত করা শুরু করব।’

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে চারদিক থেকে বাখমুত ঘিরে ফেলছে তাদের সেনারা। বিশেষ করে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়ার চেস্টা করছে রুশ বাহিনী। যে সড়ক দিয়ে ইউক্রেনের সেনাদের কাছে রসদ সরবরাহ করা হয়।

এদিকে ইইউর কর্মকর্তাদের কাছে জেলেনস্কি জানিয়েছেন, তিনি চান দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনকে যেন এই জোটের সদস্য করে নেওয়া হয় এবং এ বছরেই এ নিয়ে আলোচনা শুরু করবেন তিনি।

রাশিয়া হামলা করার পর ২০২২ সালের জুনে ইউক্রেনকে ইইউর ‘সদস্য প্রার্থী’ করা হয়। তবে পূর্ণ সদস্য হতে কিয়েভকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বাখমুতে আত্মসমর্পণ না করার ঘোষণা জেলেনস্কির

আপডেট সময় ০১:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩