ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন

ভারতে পাচার হওয়া ৯ নারী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ১১:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬৬ বার পড়া হয়েছে

ভালো কাজের আশায়, প্রতরণার শিকার হয়ে ভারতে পাচার বাংলাদেশি ৯ নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।  বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, নড়াইল, পটুুয়াখালী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি, তারা  হলেন, আখিঁ খাতুন, প্রিয়া দাস, রিয়া বিশ্বাস, শান্তি রানী দাস, মিঠু বেগম, সোনিয়া আক্তার, শিরিনা আক্তার, বিথি খাতুন ও বানু খাতুন।

এর মধ্যে সোনিয়া আক্তার বলেন, আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর ভারতের হায়দারাবাদে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হই।

এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে ভারতীয় প্রজ্বালা সেল্টার হোম নামের একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ওই শেল্টার হোম থেকে আজ দেশে ফিরেছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ছয় জনকে এবং মহিলা আইনজীবি সমিতি তিন জনকে গ্রহন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের মধ্যে, যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ছয় জন ও মহিলা আইনজীবি সমিতি তিন জনকে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

ভারতে পাচার হওয়া ৯ নারী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে

আপডেট সময় ১১:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩