নিঙ্গইন শেরকোল রাস্তার পার্শ্বে দেখুন এক ঝলক হাইটেক পার্ক স্হাপন করছেন মোদের সিংড়ার পলক।
অনেক লোকের কর্ম সংস্থান হবে এসব ভবণে ভাবি নাই কখনো আমরা সিংড়া বাসি জীবনে।। বর্ষা কালে থৈ-থৈ পানি যে বিলেতে হয় সেই বিলেতে হাইটেক পার্ক তালা ভবন ছয়।
ভাবতে আমার অবাক লাগে আকাশ জমিন ফারাগ জুনাইদ আহমেদ পলক মোদের আলাউদ্দিনের সেই চেরাগ।। আকাশ কুসুম পরিকল্পনা করে গড়ছে হাইটেক পার্ক আসুন সবাই দেখে যাবেন লেগে যাবেন তাক। সিংড়া তথা দেশের উন্নয়ন পলক মুন্ত্রীর জন্য এমন নেতার জন্মের জন্য সিংড়া বাসি ধন্য।
আশা করি এমন নেতা হোক মোদের বঙ্গে নতুন করে গড়ে উঠবে সোনার বাংলা অঙ্গে।। রাস্তা ধরে যাওয়ার পথে দেখছি পরখ করে মন খুশিতে ভরে গেছে দেখেছি উঠে চড়ে।। দেশী বিদেশিরা করবে কাজ হাইটেক পার্কে মিলে চলনবিল বিল থাকবেনা শহর হবে তিলে তিলে।
বেল্লাল হোসেন বাবু, নাটোর 



















