ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। উক্ত অভিযানে গ্রেফতার করা হয়েছে জেলার পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ৯ জন সদস্যকে।

একটি মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো: শাকিব, মে: সৈকত, কলেজপাড়া এলাকার আলআমিন, লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মোঃ শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মোঃ রিপন, সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মোঃ রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মোঃ আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর (দক্ষিন পাড়ার মোঃ মাসুদ এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাষ্টার বাড়ীর মোঃ সায়মন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গ্রেফতার চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানায়, কুমিল্লা জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা ওই সিন্ডিকেটের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করার সাথে সাথে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে বিক্রয ও পাচার করে থাকে।

তাছাড়া আসামীরা আরো জানায়, চোরাই মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে এবং উক্ত মাদক কুমিল্লা জেলার বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে।

গ্রেফতার ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়াসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩