ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

নারী দলের স্থায়ী মাঠ ঠিক করল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, অনুর্ধ্ব ১৯ দল কিংবা হাই পারফর্মম্যান্স দল, যাদের সবার অনুশীলনই দেখা যায় মিরপুর শেরে-ই বাংলার একাডেমী মাঠে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী দল এবং অনুর্ধ্ব ১৯ (পুরুষ) দলের জন্য দুটি ভিন্ন স্থায়ী অনুশীলনের ভেন্যু ঠিক করেছে।

এর আগের বছর এইচপি ও বাংলা টাইগার্সের অনুশীলন হয়েছিল বগুড়া ও সিলেটে। যদিও তাদের এখনও স্থায়ী ঠিকানা হয়নি। তবে নারীদের জন্য খুলনা স্টেডিয়াম এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেটের জন্য রাজশাহী স্টেডিয়াম নিশ্চিত করেছে বিসিবি। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

মাহবুব আনাম যোগ করেন, ‘রাজশাহীতে ইনডোর সুবিধাটি পুনর্গঠন করা হচ্ছে। ওটার মেরামতের কাজে হাত দিয়েছি। চট্টগ্রাম ও সিলেটে আমরা যেভাবে অনুশীলন সুবিধা তৈরি করেছি, একইভাবে আমরা রাজশাহীতেও কাজটা করব। আমরা আশা করছি এই বর্ষার মধ্যেই রাজশাহীর অনুশীলন সুবিধা প্রস্তুত করব এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের জন্য একটা স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করব। একইভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে খুলনাকে আমরা নারী দলের অনুশীলনের জন্য তৈরি করব। আমাদের সার্ভেয়াররা এখন রাজশাহীতে কাজ করছে। রাজশাহীর কাজ শেষ করে তারা খুলনার কাজটা ধরবে।’

বরিশালের মাঠেও নজর দেওয়ার কথা জানিয়ে মাহবুব আনাম বলেন, ‘আমরা বরিশালেও কাজ ধরব। এনএসসি বরিশালের মাঠের উন্নয়ন কাজ করেছে। একইসাথে মাঠের বাইরে অনুশীলনের জন্য বাকি যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর কাজ শুরু হবে। এ তিনটা মাঠের কাজই আমরা এই মৌসুমে শুরু করব। আশা করছি এই বছরের মধ্যেই এই তিনটা সুবিধা তিনটা গ্রুপের অনুশীলনের জন্য তৈরি হয়ে যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নারী দলের স্থায়ী মাঠ ঠিক করল বিসিবি

আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩