ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের 

হাউজ হোল্ডিং দিচ্ছেন না পৌর মেয়র সংখ্যালঘু বেদে সম্প্রদায়কে

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৮০-৯০ টি পরিবারকে ভূমি মালিক হওয়ার সত্ত্বেও বিভিন্ন অজুহাতে হাউজ হোল্ডিং নাম্বার দিচ্ছেন না পৌর মেয়র। এটি দেয়ার এখতিয়ার পৌর মেয়রের কাছে হলেও তিনি বিভিন্ন দপ্তর ঘুরাচ্ছেন বেদে সম্প্রদায়ের নেতাদের।

সুত্রে জানা গেছে, মাধবপুর পৌরভার ৯ নং ওয়ার্ডের অধীনে শতাধিক বেদে পরিবার জমি ক্রয় করে বাড়িঘর নির্মান করে দীর্ঘদিন বসবাস বসবাস করে আসছে।এমনকি অর্ধেকেরও বেশি মানুষ বিভিন্ন এলাকার ভোটার কিন্তু তাদের ন্যায্য অধিকার পৌরসভার হাউজ হোল্ডিং নাম্বার না পাওয়ায় চরম ভুগান্তিতে রয়েছে বেদে পরিবারগুলা।

বেদে সর্দার নুরুল হক বলেন, আমরা এই দেশের ভোটার এবং পৌর এলাকায় দীর্ঘদিন হতে পৌর এলাকায় বসবাস করে আসছি।আমরা পৌরসভার যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত।২ যুগ ধরে জমি কিনে পৌরসভায় স্থায়ীভাবে বসবাস করে যাচ্ছি।এর পরেও আমরা পৌরসভার সুবিধা পাচ্ছি না এবং আমাদের ছেলে-মেয়ে জন্মনিবন্ধনের অভানে লেখাপড়া থেকেও বঞ্চিত হচ্ছে। আমরা পৌরসভার স্থায়ী বাসিন্দা হিসেবে আমাদের জন্মনিবন্ধন, হোল্ডিং নং, জাতীয়তা সনদপত্রও পাচ্ছি না।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও বিশেষ জনগোষ্ঠি গবেষক ড. আশরাফুল করিম সারোয়ার বলেন,বাসস্থান সাংবিধানিক মৌলিক অধিকারের একটি। সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে সরকার যেখানে এত সচেতন সেখানে বেদেদের পৌরসভায় হাউজ হোল্ডিং না পাওয়া যৌক্তিক দাবী।

মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বেদে জনগোষ্ঠীকে হাউজ হোল্ডিং আমি দিতে চাই কিন্তু কিছু স্থানীয় লোকদের চাপের মুখে আছি। হবিগঞ্জ জেলা প্রশাসক থেকে আদেশ আনলে আমি সহজেই দিয়ে দেব।

এদিকে ঐ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃমাহাবুব আলীও বেদে সম্প্রদায়কে দ্রুত হাউজ হোল্ডিং নাম্বার ও পৌরসভার সুবিধায় আওতাভুক্ত করার জন্য লিখিত সুপারিশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

হাউজ হোল্ডিং দিচ্ছেন না পৌর মেয়র সংখ্যালঘু বেদে সম্প্রদায়কে

আপডেট সময় ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩