ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কুমিল্লায় সম্পত্তির দ্বন্দ্বে বাবার জানাজায় মেয়ের বাধা

কুমিল্লায় মৃত বাবার লাশের সামনে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে মেয়ে এবং সৎ মা। এ সময় ধস্তাধস্তি করে উভয় পক্ষ। এরপর শ্বশুরের লাশ প্রায় একঘণ্টা আটকে রেখেছে জামাতা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল চারটায় কুমিল্লার হাউজিং এষ্টেট এলাকায় এ ঘটনা হয়। পুলিশ জানিয়েছে এটি পারিবারিক দ্বন্দ্ব। নিহত ডা. সিরাজুল হকের মেয়ে হাছনেয়ারা বেগম জানান, আমার ১২ বছর বয়সে মা মারা যায়। ১৫ বছর বয়সে বিবাহ হয়। তখন স্বামীর বাড়ি চলে যাই। বাবা ঘরে একা, তাই দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে কোন সন্তান হয়নি।

গত ২০ বছর বাবা অসুস্থ। কয়েকবার স্টোক করেছে। তখন আমার সৎ মা সেতারা বেগম তার ভাই জাহাঙ্গীর ও তারেক হাউজিং জমির টিপসই নেয়। আমি হাউজিং বা গ্রামের বাড়ি রাচিয়া কোন সম্পত্তি পাইনি। আমি ছাড়া আমার বাবার কোন ছেলে মেয়ে নাই।

মেয়ের জামাতা ডা. দেলোয়ার হোসেন জানান, শ্বশুরের লাশ দেখতে গেলে তারা আমার মেয়ের ব্যাগ আটকে রাখে। তার নানার ঘর থেকে বের হতে বলে। আমার স্ত্রীকে প্রহার করে। তখন একটু ধস্তাধস্তি হয়। তারা ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতক জমি, তিনতলা ভবনসহ হেবা দলিল করে নিয়ে যায়। ব্যাংকের সব টাকা সৎ মা নিয়ে যায়। গ্রামের সকল জমি চাচাদের দিয়ে দেয়।

হত ডা. সিরাজুল হকের দ্বিতীয় স্ত্রী সেতারা বেগম বলেন, স্বামীর লাশ সামনে রেখে আমি কোন কথা বলবো না।

কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক বিষ্ণু কুমার রায় জানান, বিষয়টি জেনে আমরা হাউজিং ১নং সেক্টরে মসজিদে যাই। উভয় পক্ষকে বলেছি, লাশ যেনো আটকে না রাখা হয়। মোটামুটি ঘণ্টা খানেক পর জানাজা ও দাফন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

কুমিল্লায় সম্পত্তির দ্বন্দ্বে বাবার জানাজায় মেয়ের বাধা

আপডেট সময় ০৯:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩