হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ ফ্যামিলি ডে-২০২৩ আয়োজন করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশের এই মিলন মেলায় জেলার সম্মানিত পুলিশ সুপার ও হবিগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান সহ জেলা পুলিশের সকল পদবীর পুলিশ ও নন-পুলিশ সদস্যগণ তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা পুলিশের এই মিলন মেলায় মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুলিশ ফ্যামিলি ডে-২০২৩” অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরিচিতি পর্বের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকল স্তরের সকল বয়সের পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। দিনব্যাপী এই আয়োজনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবার বর্গসহ হবিগঞ্জ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ, সিভিল স্টাফ পরিবারসহ অংশগ্রহণ করেন।
মোছাঃনিছপা আক্তার, হবিগঞ্জ 






















