ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

তুরাগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৫

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি দল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাম প্রসাদ দত্ত, সন্তু ঘোষ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বাবু গাজী ও মোঃ মনিরুল ইসলাম। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড, দুইটি জ্যাকেট ও একটি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এসব তথ্য জানান। গোয়েন্দা পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর থেকে আশুলিয়াগামী বেড়িবাঁধ রাস্তার উপরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তুরাগ থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

তুরাগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৫

আপডেট সময় ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩