ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

ঝিকরগাছায় ইউপির ট্যাক্স আদায় কারীকে মারপিট করে ছিনতাই, চার জনের বিরুদ্ধে মামলা

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ৭৮৭ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ট্যাক্স আদায়কারী পারভেজকে মারপিট করে টাকা, ভলিউম, রশিদ বই ও পাস বই ছিনতাইয়ের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার ইউনিয়নের চৌকিদার গুলবাগপুর গ্রামের মৃত মসলেম আলীর ছেলে এনামুল কবির বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ঝিকরগাছার গুলবাগপুর গ্রামের রহমত আলীর ছেলে তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম শহীদের ছেলে সোহানুর রহমান বাবু, আব্দুল মান্নানের ছেলে মিঠুন হোসেন ও ব্যাংদহ গ্রামের মৃত সিদ্দিক ধাবকের ছেলে কাওছার আলী।

মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার। পারভেজ ট্যাক্স আদায়কারী। মঙ্গলবার পারভেজ হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য ব্যাংদহ গ্রামে যান। বেশ কিছু বাড়ি থেকে ট্যাক্স আদায় করে দুপুর ১টার দিকে তিনি পশ্চিমপাড়ার মানিকের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। এরপর পারভেজকে মারপিট করে ট্যাক্স আদায়ের টাকাসহ ১৫ হাজার ৬শ’ ৪০ ও ভলিউম, রশিদ বই এবং পাস বই কেড়ে নেয়। পারভেজের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিকরগাছায় ইউপির ট্যাক্স আদায় কারীকে মারপিট করে ছিনতাই, চার জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩